‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আনিস আহমেদসহ পরিচালকেরা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদসহ পরিচালকদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। আজ বুধবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে
‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আনিস আহমেদসহ পরিচালকেরা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদসহ পরিচালকদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। আজ বুধবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়েইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) টানা পাঁচ বছর অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মীকে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার প্রদান করেছে।
এ ছাড়া ২০২৪-২৫ সালে অসামান্য কর্মদক্ষতার জন্য ব্যাংকের দুই শতাধিক কর্মীকে সম্মাননা জানানো হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবিএল এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ বুধবার আয়োজিত ‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক এক অনুষ্ঠানে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আনিস আহমেদসহ পরিচালকেরা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবাহিকভাবে পাঁচ বছর অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মীকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।