advertisement
advertisement

অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক

ইলিশ মাছ

advertisement

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মাদ্রাসার নামে বরাদ্দ নেওয়া ইলিশ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষকসহ দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল হক ওই দুজনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ আহরণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে আহরণ করা ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে তেঁতুলিয়া নদীসংলগ্ন বন্যাতলী খেয়াঘাটে স্থানীয় তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে জব্দ করা ইলিশ বিতরণ করা হয়।এ সময় মোহাম্মদ আবদুল্লাহ তাঁর মাদ্রাসার পক্ষে কিছু ইলিশ গ্রহণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর