ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে উত্তেজনার মধ্যে এক নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়।
ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তারের অপরাধ কী? তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুক লাইভে বলেছেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’সাথী আক্তারের এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচারের দাবি জানিয়েছেন। আর পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।একজন নাগরিক তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন, সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং নিজের ভোটের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে এর চেয়ে স্বাভাবিক ঘটনা আর কী হতে পারে?
অথচ তাঁকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হলো, তা শুধু একজন নারী উদ্যোক্তার হয়রানির ঘটনা নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি ক্ষমতাসীন দল, পুলিশ এবং আদালতের দৃষ্টিভঙ্গি নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে।‘মন খুলে সমালোচনা’র পরিবেশ কি তৈরি হয়েছেসাথী আক্তার প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।