advertisement
advertisement

‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে

নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং

advertisement

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেই পরিচিত, মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন সিনটা–সংশ্লিষ্ট প্রতিনিধি অমিত বেহল।

প্রায় তিন দশক ধরে বিপি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠিও।‘সিআইডি’র দৃশ্য। এক্স থেকে অমিত বেহল স্মৃতিচারণা করে বলেন, ‘আহট’ ও ‘সিআইডি’র মতো আলোচিত ধারাবাহিকের মধ্য দিয়ে বিপি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ৩০ বছরের। কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ।

বাইরে থেকে তাঁকে কঠোর মনে হলেও ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সহযোগিতাপরায়ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর