advertisement
advertisement

দেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চাল, কৃষকের মুখে ফুটবে হাসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
দেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চাল, কৃষকের মুখে ফুটবে হাসি

কালো চাল কোন খাদ্যের দারুণ পরিপূরক?

advertisement

ব্ল্যাক রাইস বা কালো চাল নামটা এখন আর আমাদের কাছে খুব একটা অচেনা নয়। এশিয়ার অনেক দেশেই ঐতিহ্যগতভাবে কালো বা কালচে-বেগুনি ধানের চাষ হয়ে আসছে। বাংলাদেশেও এর চাষ হতো, তবে মূল বাধাটা ছিল ফলনে। ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) একটি গবেষণায় দেখা যায়, রঙিন এসব ধানের ফলন হেক্টরপ্রতি মাত্র ২ থেকে ৩ টন। ফলন কম হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এর সরবরাহ ছিল একেবারেই সীমিত।

স্বভাবতই দামও ছিল সাধারণের নাগালের বাইরে। ফলে পুষ্টিগুণে ভরপুর এই চাল কেবল উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের খাবার টেবিলেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে!বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সম্প্রতি উদ্ভাবন করেছে ‘ব্রি ধান১১৫’। এটিই বাংলাদেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের জাত, যা ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

এটি শুধু নতুন ধানের জাতই নয়, বরং দেশের কৃষিকে পুষ্টিসমৃদ্ধ ও বাজারমুখী করার ক্ষেত্রে বিজ্ঞানীদের এক যুগান্তকারী পদক্ষেপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর