মাদারীপুর বন্ধুসভার একটি ভালো কাজ
পাঁচ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তানভীরের চলাচলের একমাত্র ভরসা ছিল মা-বাবার কোল। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে হুইলচেয়ার কিনে দিতে পারছিলেন না মা-বাবা। বিষয়টি জানতে পেরে তানভীরের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর বন্ধুসভা।
নিজেদের জমানো টাকায় শিশুটিকে একটি হুইলচেয়ার উপহার দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বন্ধুসভার সদস্যরা।২৮ অক্টোবর বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় বন্ধুসভার কার্যালয়ে তানভীরের মা-বাবার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় তানভীরও হুইলচেয়ারে বসা ছিল।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।এ বিষয়ে বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান বলেন, তানভীরের পরিবার খুবই অসচ্ছল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।