advertisement
advertisement

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Which Career is Right for You? A Roadmap’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আমরা সকলেই একটি রচনা পড়ে এসেছি জীবনের লক্ষ্য (এইম ইন লাইফ)। প্রকৃতপক্ষে লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো। এখন তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের সবচেয়ে উত্তম সময়।

জীবনের লক্ষ্য নির্ধারণে কোনটা ছোট বা বড় পেশা তা না ভেবে তোমাদের কার জন্য কোন পেশা উপযুক্ত, সেটার ওপর গুরুত্ব দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর