পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। আগারগাঁও, ঢাকা, ২৯ অক্টোবর
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের বেগম রোকেয়া সরণী অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির কয়েক শ শিক্ষার্থী এই সড়ক অবরোধ করেন। তাঁরা শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জড়ো হতে থাকেন। অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘সচিবালয় স্থানান্তর মানি না মানবো না’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘টেক ব্যক টেক ব্যাক’।অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৮২তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউর রহমান রোহান প্রথম আলোকে বলেন, তাঁরা চান না, সচিবালয় এখানে স্থানান্তরিত হোক।
সচিবালয় এখানে স্থানান্তরিত হলে এলাকাটির পরিবেশ নষ্ট হবে বলে তাঁরা ধারণা করছেন।আবির নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের গবেষণার জন্য মাঠ পর্যন্ত নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।