advertisement
advertisement

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

যমুনা সেতু রেল সংযোগপথে টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহেড়া রেলস্টেশনে

advertisement

যমুনা সেতু রেল সংযোগপথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে শেষ বগিটি রেখে চিলাহাটির দিকে রওনা হয় ট্রেনটি।

তবে দুপুর পর্যন্ত রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও রাজশাহী কমিউটার ট্রেন টাঙ্গাইল স্টেশনে এবং মির্জাপুর রেলস্টেশনে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকে থাকার খবর পাওয়া গেছে।মহেড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মূল লাইন দিয়ে স্টেশন অতিক্রম করার সময় গার্ড ব্রেকের (ট্রেনের শেষ বগি) চারটি চাকা লাইনচ্যুত হয়। চালক ট্রেনটি থামাতে সক্ষম হন।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর