advertisement
advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার

আগস্ট ২০২৬-এ আইওএআইয়ে বাংলাদেশ দল

advertisement

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ দল নির্বাচনের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

কয়েক ধাপের বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। নলেজ ও ভেন্যু পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি।এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। তারা এসেছে দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৪টি জেলা থেকে।

নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর