advertisement
advertisement

এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’

গুলিতে নিহত আবদুস সালাম (৫৬) ও তাঁর ভাগনে রিপন হোসেনের (৫০) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হলে আত্মীয়স্বজনেরা ভিড় করেন। পাবনা জেনারেল হাসপাতাল, ৩০ অক্টোবর ২০২৬

advertisement

১০ থেকে ১২ জন। সবারই মুখ কাপড়ে ঢাকা। এসেই গুলি চালাল। এরপর যেতে যেতে বলতে লাগল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’। পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে দুজনকে হত্যার ঘটনার বর্ণনা এভাবেই দিলেন এক প্রত্যক্ষদর্শী।

তিনি ঘটনাস্থলের পাশের দোকানি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় নিহত দুজন হলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের পাবনা সদর উপজেলার আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর ভাগনে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)।দুজনই জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। আবদুস সালাম প্রায় ৩০ বছর ধরে পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।

ভাগনে রিপন সব সময় মামার সঙ্গেই থাকতেন।‘গরুর হাটের জন্যিই মনে হয় এত কিছু’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাবনা–ঢাকা মহাসড়ক থেকে নেমে বাঁ দিকে পুষ্পপাড়া গরুর হাট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর