advertisement
advertisement

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল

ধর্ষণ

advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পক্ষে ওই নারীর ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায়, নারীকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।অভিযুক্ত ব্যক্তির নাম হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি যুবদলের ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন।মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে কারাবন্দী আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর