advertisement
advertisement

মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী

সৃজলা গুহ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর থেকেই আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজলা গুহ। অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন আর সাম্প্রতিক কিছু ঘটনা—সব মিলিয়ে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—সৃজলা গুহর জন্ম ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর। জন্ম মেক্সিকোয় হলেও তাঁর বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হোক।

কিন্তু সৃজলার আগ্রহ ছিল অভিনয় ও সৃজনশীল কাজের প্রতি। শেষ পর্যন্ত পরিবারের প্রত্যাশার বাইরে গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কৈশোরের জীবনও ছিল কিছুটা অন্য রকম। মাত্র ১৬-১৭ বছর বয়সেই তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়েছে। তবে এর পেছনে পারিবারিক বিরোধ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ছোট বয়স থেকেই তাঁকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মা–বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেঅভিনয়ের পাশাপাশি লেখালেখির প্রতিও আগ্রহ রয়েছে সৃজলার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর