advertisement
advertisement

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের পর ‍গুলিতে দুই মৃত্যু কী বার্তা দিচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের পর ‍গুলিতে দুই মৃত্যু কী বার্তা দিচ্ছে

এসআরবির অভিযানের সময় নিহত মারুফ ওরফে দুখু মিয়া

advertisement

রাজধানীর ধলপুরে এসআরবির (অধুনালুপ্ত র‍্যাব) অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন কারখানাশ্রমিক মারুফ ওরফে দুখু মিয়া। বাহিনীটি গুলি ছোড়ার কথা স্বীকার করলেও প্রাণঘাতী গুলিটি কার অস্ত্র থেকে এসেছে, তা নিশ্চিত করেনি। (এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে, প্রথম আলো অনলাইন, ৩০ অক্টোবর ২০২৬)অন্যদিকে বরিশালের হিজলায় গুলিতে জেলে আকতার হোসেন হাওলাদারের মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ নৌ পুলিশের বিরুদ্ধে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে নিজেদের অভিযান পরিচালনার কথা অস্বীকার করেছেন। (ইলিশ ধরতে গিয়ে ‘নৌ-পুলিশের’ গুলিতে ঝাঁঝরা জেলের বুক, ঘটনাস্থলেই মৃত্যু, বাংলা ট্রিবিউন, ২৯ অক্টোবর ২০২৬)দুটি ঘটনাতেই মানুষের প্রাণ গেছে, কিন্তু সেই মৃত্যুর দায় কার, এর স্পষ্ট উত্তর এখনো মেলেনি।ঘটনা দুটি এমন সময়ে ঘটল, যখন ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশপ্রধানের বহুল বিতর্কিত বক্তব্যের রেশ কাটেনি।

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে—আইজিপি মো. আলী হোসেন ফকিরের এ মন্তব্যের পর পুলিশ সদর দপ্তর ব্যাখ্যা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর