advertisement
advertisement

১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, জাহাজ চলাচলের অনুমোদন মেলেনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, জাহাজ চলাচলের অনুমোদন মেলেনি

সেন্ট মার্টিন

advertisement

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর অর্থাৎ রোববার সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা। তবে পর্যটকবাহী জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় নির্ধারিত দিনে তা শুরু হচ্ছে না। জাহাজমালিকেরা বলছেন, ৫ বা ৬ নভেম্বর জাহাজ চলাচল শুরু হতে পারে।কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করে।

নুনিয়ারছড়া থেকে দ্বীপটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। পুরো পথই বঙ্গোপসাগর দিয়ে পাড়ি দিতে হয়।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে সিদ্ধান্ত হয়। পরে ২৫ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে আগের বছরের শর্তগুলো বহাল রাখা হয়।

তাতে নভেম্বরে দিনে গিয়ে একই দিনে ফিরে আসার নিয়ম এবং ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের সুযোগ রাখা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর