advertisement
advertisement

আইন নয়, গরু জবাইয়ের ‘অপরাধের’ রায় দিতে গিয়ে বিতর্কিত মনুস্মৃতির উল্লেখ করলেন বিচারক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
আইন নয়, গরু জবাইয়ের ‘অপরাধের’ রায় দিতে গিয়ে বিতর্কিত মনুস্মৃতির উল্লেখ করলেন বিচারক

আদালত

advertisement

অপরাধ ‘গরু হত্যা’। সেই অপরাধের সাজা শোনাতে গিয়ে হিন্দু ধর্ম ও গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরতে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন নরেন্দ্র মোদির রাজ্য ভারতের গুজরাটের এক বিচারক। অপরাধীদের যাবজ্জীবনের সাজা শুনিয়ে প্রাচীন ধর্মগ্রন্থ ‘মনুস্মৃতি’–এর উদ্ধৃতি দিয়ে বিচারক বলেছেন, গরু শুধু এক প্রাণী নয়, তা জাগতিক সমৃদ্ধি ও ধার্মিকতার স্তম্ভ।

হিন্দু ধর্মগ্রন্থে ‘গো–মাতাকে’ রক্ষা করা হিন্দু ধর্মের পবিত্র কর্তব্য মনে করা হয়েছে।গুজরাটের গান্ধীনগর জেলার কালোল দায়রা আদালতের অতিরিক্ত সেশন জজ ব্রিজেশকুমারী রামেশ্বর সিং রাজপুত তিনজনের যাবজ্জীবন সাজার রায় দিতে গিয়ে বলেন, হিন্দু শাস্ত্র ও বেদের মতে গরু বিশ্বমাতা। গরুর শরীর হিন্দু ধর্মের ৩৩ কোটি দেব–দেবীর আবাসস্থল।

তার চারটি পা চার বেদের প্রতীক।রায় দেওয়ার সময় বেদ, মনুস্মৃতি ও অন্যান্য হিন্দু শাস্ত্রের উল্লেখ করে বিচারক বলেন, তপস্যার শক্তিতে যখন অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়েছিল, দেব গাভি কামধেনু তখন আবির্ভূত হয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর