advertisement
advertisement

অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ

রাধিকা আপ্তে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

চলচ্চিত্রের সেটে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। এবার এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে দৃশ্যে অভিনয়ের জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরা ও শার্টের বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুধু তা-ই নয়, অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতির পক্ষে অবস্থান নেওয়ায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহায়তাকারী বিশেষজ্ঞদের চাকরি হারাতেও দেখেছেন বলে জানিয়েছেন রাধিকা।সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী। চলচ্চিত্রশিল্পের নানা অসংগতি নিয়ে আগেও সরব হয়েছেন তিনি।

এবার তাঁর বক্তব্যে উঠে এসেছে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের শরীর ও পোশাক নিয়ে নির্মাতাদের একাংশের প্রত্যাশা এবং সেটে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন।সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে অন্তর্বাস পরে কয়েকটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর