advertisement
advertisement

‘বাবার দুই হাত চেপে ধরেন দুজন, আরেকজন বুকে গুলি করেন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
‘বাবার দুই হাত চেপে ধরেন দুজন, আরেকজন বুকে গুলি করেন’

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খুন হওয়া খোরশেদ আলমের স্ত্রীর আহাজারি। গতকাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে

advertisement

‘বাবা ডাব খাচ্ছিলেন। এ সময় তিনজন এসে লাথি মেরে তাঁর হাত থেকে ডাব ফেলে দেন। এরপর তাঁকে মাটিতে শুইয়ে দুই হাত চেপে ধরেন দুজন। পরে তাঁরা বাবার বুকের ওপর থেকে শার্ট ছিঁড়ে ফেলেন। পরে আরেকজন বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন।’ কথাগুলো বলছিলেন খোরশেদ আলমের (৪৫) মেয়ে প্রেমা আক্তার (১৯)। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশেই খোরশেদ আলম হত্যাকাণ্ডের শিকার হন।

পরিবারের অভিযোগ, ইটভাটায় মাটি বিক্রির ব্যবসায় নিয়ে বিরোধ থেকে তাঁকে হত্যা করা হয়েছে। খোরশেদ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার দিলশাদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইটভাটায় মাটি বিক্রির ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধেও হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রেমা আক্তারের কথা হয় সঙ্গে। বাবার এই মৃত্যুর ঘটনা তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না।

ঘটনার পর তিনি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বর্ণনা শুনেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর