২০১৫ থেকে ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ১২ বছরে সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় অন্তত ১৫০ শ্রমিক নিহত হয়েছেন।
বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকারী দেশ। তবে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক একটি উদ্যোগ বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশেষ করে সমুদ্রসৈকতে জাহাজ তুলে ভাঙার প্রচলিত ‘বিচিং’ পদ্ধতির বিষয়ে ইউরোপীয় কমিশনের অবস্থান বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক।২০২৬ সালের ২৩ জুলাই ইউরোপীয় জাহাজমালিকদের সংগঠনগুলো ভারতের আলাংয়ে অবস্থিত বিচিং পদ্ধতিতে পরিচালিত দুটি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ স্থাপনাকে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানায়।
আন্তর্জাতিক শিপিং সংগঠন বিমকোও উদ্যোগটির প্রতি সমর্থন জানায়।তাদের যুক্তি, যেসব ভারতীয় ইয়ার্ড নিরাপদ ও পরিবেশসম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ–সংক্রান্ত হংকং কনভেনশনের শর্ত পূরণ করছে, বিচিং পদ্ধতি ব্যবহার করলেও সেসব স্থাপনাকে অনুমোদনের জন্য বিবেচনা করা উচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।