advertisement
advertisement

১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই

সেন্ট অগনেসের মূল চিত্রকর্ম (বাঁয়ে) ও পরিবর্তন করা চিত্রকর্ম

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–নির্ভর বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে চুরি যাওয়া প্রাচীন চিত্রকর্ম, মুদ্রা ও ধর্মীয় নিদর্শন উদ্ধার করতে কাজ করছে ইতালির বিশেষায়িত পুলিশ ইউনিট।

বিভিন্ন চিত্রকর্মের রং, নকশা এবং পরিবর্তিত চিত্রকর্মের অভ্যন্তরীণ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে মানুষের চোখের আড়ালে থাকা অমিল খুঁজে বের করে সেগুলো উদ্ধারে সফলও হয়েছে তারা।ইতালির পারমা শহরে ২০২৪ সালের এক প্রত্নপণ্য প্রদর্শনী থেকে তোলা ছবি তথ্যভান্ডারে যুক্ত করার পর এআই একটি সন্দেহজনক চিত্রকর্ম চিহ্নিত করে। হাতে পুরোনো চিঠিসহ তরুণীর ছবিটি এআই বিশ্লেষণ করে জানায়, সেটি প্রকৃতপক্ষে ১৭ শতকের সেন্ট অগনেসের চিত্রকর্ম।

চিত্রকর্মটি ২০০৪ সালে ইতালির পপোলির একটি গির্জা থেকে চুরি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর