বুনো হাতিরা দলবেঁধে খাবারের সন্ধানে যাচ্ছে
শেরপুরের বেশ কিছু ভিডিও এখন ফেসবুক রিলসে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, ধানখেতে নেমেছে হাতির পাল। কয়েকটি হাতি শুঁড় দিয়ে ধানগাছ টেনে খাচ্ছে। এদিকে কৃষকেরা ছুটে এসেছেন হাতি তাড়াতে। কেউ হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করছেন, কেউ ভয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছেন। কেউ আবার মুঠোফোনে ভিডিও করছেন। কোথাও হাতি আর মানুষের মধ্যে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। এসব দৃশ্য দেখতে দেখতে মনে প্রশ্ন জাগে, হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ল কেন?
তারা কি বোঝে না, এখানে মানুষের বসতি? ধানখেতের ফসল নষ্ট হলে কৃষকের কতটা ক্ষতি হয়, তা কি তারা জানে?আসলে হাতিরা এসব হিসাব করে না। তারা জানে না বাংলাদেশ কোথায় শেষ, ভারত কোথায় শুরু। খাবার, পানি আর নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা এক বন থেকে অন্য বনে যায়।
এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, একে বলে মাইগ্রেশন বা পরিযান।কিন্তু হাতিদের এই চলাচলের পথ যদি মানুষ বন্ধ করে দেয়, তাহলে কী হবে?হাতি কিংবা ড্রিল মেশিনের চেয়েও জোরে শব্দ করতে পারে যে পাখিবন্য হাতি২৯ অক্টোবর ২০২৬ তারিখে ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ‘No country for gentle giants’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।