advertisement
advertisement

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:২২ অপরাহ্ণ
বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

advertisement

ভারতের চার রাজ্যের বিধান পরিষদের ফল বিজেপি ও কংগ্রেস দুই দলকেই চিন্তায় ফেলে দিল। বিজেপির চিন্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী আসন বারানসি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর নাগপুরে তারা হেরে গেছে। কংগ্রেসের চিন্তা, ভোট হওয়া মোট ২৮টি আসনের মধ্যে নাগপুর ছাড়া কোথাও তারা জিততে পারেনি। তাদের পক্ষে সবচেয়ে হতাশাজনক ফল হয়েছে কর্ণাটকে, যেখানে তারা সরকারে রয়েছে।

ওই রাজ্যে ৪ আসনের প্রতিটিতেই তারা হেরেছে।গতকাল বুধবার এই ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে সমাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘চার বড় রাজ্য উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকে বিধান পরিষদের ২৮ আসনে ভোট হলো। ভোট হয়েছে ব্যালট পেপারে। বলুন তো, কংগ্রেস কয়টা আসন জিতেছে?’ওই মন্তব্যের শেষে মোদি চোখে আতশি কাচ ধরা একটা ইমোজি জুড়ে দেন।কটাক্ষের একটা কারণ হার; অন্য কারণ, ইভিএমের সমালোচনা।

কংগ্রেস ‘ভোট চুরি’র জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি দায়ী করে আসছে ইভিএমকেও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর