advertisement
advertisement

জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের নতুন চ্যাম্পিয়ন লিকা পোদ্দার

advertisement

‎বাবা নদীতে মাছ ধরে সংসার চালান। সেই সংসারে অভাব নিত্যসঙ্গী। এমন পরিবার থেকে উঠে এসে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা জিতেছেন বাগেরহাটের মেয়ে লিকা পোদ্দার। জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জয়ের পর বাগেরহাটের মোংলায় থাকা মাকে ভিডিও কল করেছিলেন ২৪ বছর বয়সী এই শাটলার। মায়ের সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মায়ের মনেও তখন আনন্দের ঢেউ।

দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দে সেই মুহূর্ত হয়ে ওঠে মা-মেয়ের চোখের জলে ভেজা।‎লিকার হাতে তখন জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা। কিন্তু এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের সংগ্রাম, মায়ের স্বপ্ন আর নিজের জায়গা তৈরি করার দীর্ঘ লড়াইও। ম্যাচের পর প্রথম আলোকে লিকা বলেন, ‘মা–বাবার কষ্টটা আমি বুঝি। তাই অনেক কষ্ট সহ্য করেও খেলাটা চালিয়ে যাচ্ছি।

আমি জিতলে যদি তাঁরা (বাবা–মা) খুশি হন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে আজ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লিকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর