ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগইসরায়েলের আরব ভোটারদের নিশানা করে বেনিয়ামিন নেতানিয়াহুসহ কট্টর ইহুদি দলগুলো সমালোচনা শুরুর পর তাঁদের পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেছেন, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তিনি দেশের সেন্ট্রাল ইলেকশন কমিটি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানদের সঙ্গে কথা বলেছেন।
তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি ‘পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত’।কট্টর ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা ইসরায়েলের ফিলিস্তিনি ভোটারদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে ব্যালট জালিয়াতির অভিযোগ তোলার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁর অবস্থান জানান দিলেন।ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে হারজগ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে রিপোর্ট করা সন্দেহভাজন বিষয়গুলো তদন্তের হালনাগাদ তথ্য আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’হারজগ আরও যোগ করেন, ‘তবে এমন একটি মুহূর্তেও পুরো একটি সম্প্রদায়, যাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং গণতন্ত্রে সক্রিয় অংশ নিতে চেয়েছিলেন, তাঁদের কলঙ্কিত করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে।’আসন্ন জোট সরকার গঠনের আলোচনার আগে হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ নিজ অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।ক্ষমতা গেলে নেতানিয়াহু কি গ্রেপ্তার হতে পারে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।