advertisement
advertisement

আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার

জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড

advertisement

সাত দিন আগে পিন্ডিতে লঙ্কা-কাণ্ড ঘটিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে জিতে গিয়েছিল লঙ্কানরা। সাত দিন পর আবার যখন ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি সেই দুই দল, রান তাড়ায় আবারও লঙ্কা-কাণ্ড ঘটানো জোগাড়যন্ত্র প্রায় করেই ফেলেছিল শ্রীলঙ্কা। ৩৮৭ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ তুলে ফেলে দলটি। কিন্তু সেখান থেকেই ধপাস পতন। ১৭ বলের মধ্যে ১৬ রান তুলতে অলআউট শ্রীলঙ্কা।

আর তাতে ৫৫ রানের সান্ত্বনার এক জয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটা শেষ করল আগেই বাদ পড়া ইংল্যান্ড।পিন্ডিতে শ্রীলঙ্কার ঐতিহাসিক রান তাড়ায় সেঞ্চুরি পাওয়া পবন রত্নায়েকে আজও সেঞ্চুরি পেয়েছেন। ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় করেছেন ১১৮ রান। অধিনায়ক কুশল মেন্ডিস ৫ ছক্কায় ৭১ বলে করেছেন ৮৯ রান। তবে আজ দারুণ শুরু করেও দলকে জেতাতে পারেননি জানিত লিয়ানাগে।

১৭ বলে ২৭ রান করেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার পবন রত্নায়েকেলঙ্কান ইনিংসের ধসের সূচনা ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর