advertisement
advertisement

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি

সবজি বাজার

advertisement

বাজারে এক পণ্যের দাম কমছে, আবার আরেক পণ্যের বাড়ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সবজির দামে স্বস্তি ফিরলেও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। ডিম ও আলুর দাম বেড়েছে। সবজির মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়তি।

নিত্যপণ্যের বাজারে এমন বিপরীতমুখী প্রবণতার মধ্যে কমেছে খাদ্য মূল্যস্ফীতি।বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশের মূল্যস্ফীতির ধরন: জুলাই–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের গড় খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৩ শতাংশে নেমেছে। আগের প্রান্তিকে এই হার ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। সবজির দাম কমার পাশাপাশি চাল ও গমের দাম কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।

তবে মাছ, মাংস, ডিম, দুধ ও ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের মূল্য বাড়তির দিকে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর