advertisement
advertisement

সেই জাপানের কাছে এবার এক গোলে হার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সেই জাপানের কাছে এবার এক গোলে হার

প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ

advertisement

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১–০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। আগের দুই দেখায় বড় ব্যবধানে হারলেও এবার জাপানের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি রাসেল মাহমুদ জিমি–আমিরুল ইসলামরা।গত ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ।

এর আগে গত বছর হকি এশিয়া কাপেও ছিল একই ব্যবধান।ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেছে বাংলাদেশ। অন্যদিকে আক্রমণে একের পর এক চাপ তৈরি করেছে জাপান। ম্যাচে পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বেশির ভাগ সময়। শেষ পর্যন্ত ৪০ মিনিটে ফুজিশিমা রেইকির গোলে এগিয়ে যায় জাপান।

সেটিই হয়ে থাকে ম্যাচের একমাত্র গোল।সাগর–আলিফদের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনাএর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর