খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় মঞ্চে উপস্থিত আলোচকেরা। বাঁ থেকে কানিজ ফাতেমা, এ কে এনামুল হক, এম এম আকাশ, মহসিন আলী, সায়মা হক বিদিশা, তানিয়া শারমিন ও মলটে শুমেলফেডার। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আজ বৃহস্পতিবার
দেশের মানুষের গড় আয়ের চেয়ে গড় ব্যয় বেশি। এ জন্য ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। এর মধ্যে এ বছরের শেষ নাগাদ ১ কোটি ৮১ লাখ মানুষের তীব্র খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রণয়ন দরকার। পাশাপাশি ন্যূনতম মজুরি বৃদ্ধি, বাজার নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া মিলনায়তনে ‘খাদ্যনিরাপত্তার সতর্কবার্তা, পুষ্টি ও দারিদ্র্য অবস্থা এবং খাদ্যব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। খাদ্য অধিকার বাংলাদেশ ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এই সভার আয়োজন করে।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, আগামী শীত থেকে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শুধু সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।