advertisement
advertisement

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

ঢাকা ওয়াসার কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে  হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

advertisement

দুই মাসের মধ্যে ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা হয়।

সেখানে সংস্থাটির কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে এমন হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাস পর তিনি আবার ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করবেন। এর মধ্যে দৃশ্যমান ও আমূল পরিবর্তন দেখতে চান তিনি।

ওয়াসার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত সাত মাসে সংস্থাটির কার্যক্রমে নতুন কোনো উল্লেখযোগ্য উদ্ভাবন কিংবা চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর