advertisement
advertisement

বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পাঠাভ্যাসবিষয়ক ক্যাম্পেইন

advertisement

বইয়ের মলাট খুললেই যেন এক নতুন জগতের হাতছানি। সেই রূপকথা, রোমাঞ্চ আর জ্ঞানের রঙিন দুনিয়ায় শিশুদের মন ডুবিয়ে দিতে নোয়াখালী বন্ধুসভা চলতি বছরজুড়ে কাজ করে চলেছে এক অনন্য ব্রত নিয়ে।

পাঠ্যবইয়ের বাঁধাধরা গণ্ডি পেরিয়ে শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে, তাদের হাতে গল্পের বই তুলে দিতে এবং স্বাস্থ্যকর জীবনের পাঠ শেখাতে নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করছেন বন্ধুরা।সেই ধারাবাহিকতায় এবার নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল এক আনন্দঘন আসর।

২৭ অক্টোবর দুপুর ১২টায় ‘স্বাস্থ্য সুরক্ষা ও জ্ঞানচর্চায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম’ শিরোনামে শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পাঠাভ্যাসবিষয়ক এক ক্যাম্পেইনের আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর