ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকা সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগ্দান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে।
ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সমীক্ষার মুখে তখন হাসি। বাগ্দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে। ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়।
অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটি দেখিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।