advertisement
advertisement

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ণ
ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ২৮ অক্টোবর জেরুজালেমে

advertisement

ইসরায়েলের নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি অভিযোগ করেছেন। তা হলো—নির্বাচনে আরব দলগুলোর নজিরবিহীন সাফল্যের পেছনে আংশিক দায় রয়েছে ভোট জালিয়াতির। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাননি। আরব নেতারাও জালিয়াতির বিষয়টি নাকচ করেছেন। তাঁরা উল্টো নেতানিয়াহুর বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার।

এই নির্বাচনে ইসরায়েলের আরব নাগরিকেরা ব্যাপক অংশগ্রহণ করেছেন। ফলে নেতানিয়াহু বা তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের কারোরই সহজে ক্ষমতায় বসার পথ খোলা থাকেনি। এমন পরিস্থিতিতে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

ইসরায়েলের জাতীয় নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর জেরুজালেমে লিকুদ পার্টির নির্বাচনী সদর দপ্তরে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী ও দলটির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর