advertisement
advertisement

৩৬ বছরে এইচএসসির ফলে বড় ওঠা–নামা, কোন বছর কত ছিল পাসের হার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
৩৬ বছরে এইচএসসির ফলে বড় ওঠা–নামা, কোন বছর কত ছিল পাসের হার

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস

advertisement

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার, ৩১ অক্টোবর। ফল প্রকাশের আগে গত ৩৬ বছরের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, পাসের হারে বড় ধরনের ওঠা–নামা হয়েছে। কোনো বছর পাসের হার ২৫ শতাংশের নিচে নেমেছে, আবার কোনো বছর তা ৭৫ শতাংশ ছাড়িয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে পরীক্ষা ছাড়াই মূল্যায়নে সব পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করায় পাসের হার হয়েছিল ১০০ শতাংশ।

পাসের হারের এই ওঠা–নামা শুধু শিক্ষার্থীদের ফলাফলের পরিবর্তনই তুলে ধরে না, পরীক্ষার ফলকে প্রভাবিত করতে পারে এমন বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন সামনে আনে। পরীক্ষার প্রশ্নের ধরন, উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রস্তুতি, পাঠ্যসূচি শেষ করতে পারা এবং মূল্যায়নপদ্ধতি—এসব বিষয় ফলাফলে প্রভাব ফেলতে পারে। যদিও শুধু পাসের হারের পরিসংখ্যান দিয়ে কোন বিষয়টি কতটা প্রভাব ফেলেছে, তা নিশ্চিত করে বলা যায় না।

পূর্বঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর