advertisement
advertisement

কক্সবাজারের ইনানীতে চার দিন ধরেই জ্বলছে দাউ দাউ আগুন, ১৪৪ ধারা জারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
কক্সবাজারের ইনানীতে চার দিন ধরেই জ্বলছে দাউ দাউ আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। কখন থামবে জানে না কেউ

advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বের হওয়া ‘গ্যাসের আগুন’ চার দিনেও নেভেনি। আগুন দেখতে আজ শুক্রবারও ঘটনাস্থলে ভিড় করেছেন শত শত মানুষ। তাঁদের নিরাপত্তার কথা বিবেচনায় আগুনের উৎসের আশপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সই করা এক আদেশে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।আদেশে বলা হয় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি সভা হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ অবস্থায় ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর