advertisement
advertisement

কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ

লাশ

advertisement

যশোরের কেশবপুর উপজেলায় ধানখেতে অজ্ঞাতনামা দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে পড়ে থাকা অবস্থায় লাশ দুটি হেফাজতে নেয় কেশবপুর থানা–পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে শনিবার সন্ধ্যায় দুজন নারী–পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি হেফাজতে নেয়।

নিহত দুই নারী-পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।শনিবার রাত ১০টার পর কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পরে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। নিহত দুজনকে এলাকাবাসী চিনতে পারছেন না। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না।

লাশ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর