আর্সেনালের জয়ের নায়ক কাই হাভার্টজ
লিভারপুল ০-১ আর্সেনাললিভারপুলকে লিভারপুলের মাঠে হারাতে কেমন লাগে সেটি ভুলতেই বসেছিলেন আর্সেনালের সমর্থকেরা। ভুলতে বসা সেই স্বাদই আজ পেলেন তাঁরা। তাঁদের দল যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে। ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করল আর্সেনাল। ১৬ মিনিটে কাই হাভার্টজের করা গোলটি ধরে রেখেই জিতেছে গানাররা।
আর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার আর্সেনাল।ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের এক মারাত্মক ভুল কাজে লাগায় আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে বল পেয়ে যান ডেকলান রাইস। তাঁর নিচু ক্রসে দারুণ এক ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।হাভার্টজের ফ্রি–কিক বারে লেগেছেবিরতির ঠিক আগে আক্রমণের ঝড় তোলে লিভারপুল।
ফ্লোরিয়ান ভির্টজের নেওয়া বাকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর একটু পরই সুবর্ণ সুযোগ পেয়েও বল মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।তবে বিরতির পর দারুণ ডিফেন্ডিংয়ে লিভারপুলকে বোতলবন্দী করে রাখে গানাররা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।