advertisement
advertisement

নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক

নগদের লোগো

advertisement

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার অবরুদ্ধ শেয়ার ছাড়িয়ে নিতে আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। তবে শেয়ার অবমুক্ত করার আবেদনের বিরোধিতা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের সহকারী পরিচালক (কোর্ট) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগদ অবরুদ্ধ শেয়ার ছেড়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করেছে।

সোমবার শুনানির দিন ধার্য রয়েছে। নগদের অবরুদ্ধ শেয়ার যাতে ছেড়ে দেওয়া না হয়, সে জন্য দুদক লড়বে।এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।দুদকের আবেদনে বলা হয়েছিল, অননুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সরকারি অর্থ সরিয়ে নেওয়া, বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা না এনে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে শেয়ার হস্তান্তর, জিরো কুপন বন্ডের অর্থ দিয়ে বিদেশি ঋণ পরিশোধ, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর