এমটিবির এমডি সৈয়দ মাহবুবুর রহমান
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) প্রতিষ্ঠার ২৭তম বর্ষ উদ্যাপন করেছে। এ উপলক্ষে দেশের সার্বিক অর্থনীতি, ব্যাংকিং সংস্কার, পাচার হওয়া অর্থ উদ্ধারের মতো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব।সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি ও ব্যাংক খাত পেয়েছে।
বিশেষ করে ব্যাংক খাতের চলমান সংস্কারের সুফল পেতে কতটা সময় লাগতে পারে?সৈয়দ মাহবুবুর রহমান: আমাদের অর্থনীতি দীর্ঘদিন ধরেই খারাপের দিকে যাচ্ছিল। ২০২০ সালে কোভিড-১৯ মহামারি, এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত একের পর এক ধাক্কা দিয়েছে। তবে গত ১৭ বছরে ব্যাংক খাতেরই সবচেয়ে বড় ক্ষতি করেছে। বিশেষ করে ২০১৭ সালে ইসলামী ব্যাংক জোরপূর্বক অধিগ্রহণের পর পরিস্থিতির অবনতি ঘটে।
একসময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার কোটি টাকা, এখন তা ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।