advertisement
advertisement

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

শরীফুল রাজ

advertisement

শরীফুল রাজবারবার শিডিউল চেয়েও মেলেনি শিডিউল—এমন অভিযোগে এবার শিডিউল চেয়ে চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশন। অভিযোগপত্রে বলা হয়, ‘নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ শনিবার এ নোটিশ দেওয়া হয়েছে।নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার।

তিনি ‘ঠিকানা’ নামের একটি সিনেমা বানাতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে। তবে সিনেমাটি ঈদে না হলে ঈদের পর কখন মুক্তি পাবে, তার নিদিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই।সিনেমার প্রযোজক শাহরিন প্রথম আলোকে বলেন,‘আমরা সিনেমা বানাব—এটা নিয়ে বেশ আগে থেকে বলা হয়েছে। সেভাবেই চুক্তি করা। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেব।

আর চুক্তিতে বলা হয়েছে, ঈদে মুক্তি পাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর