ব্রিটিশ রক ব্যান্ড কুইনের ‘বোহেমিয়ান র্যাপসোডি’প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালের ৩১ অক্টোবর
আলোচনাটা একটি গান নিয়েই। তবে শুনলে মনে হবে তার মধ্যে যেন কয়েকটি আলাদা গান। শুরুটা শান্ত ধীর, বিষণ্ন। তারপর একে একে আসে পিয়ানোর সুর, গিটারের ঝংকার, অপেরার নাটকীয়তা আর একসময় হার্ড রকের বিস্ফোরণ! শেষটা আবার শান্ত। প্রায় ছয় মিনিটের এই সংগীতযাত্রায় নেই প্রচলিত অর্থে কোনো কোরাস। অথচ গানটি শুনতে বসলে শেষ না করে ওঠা কঠিন। নাম ‘বোহেমিয়ান র্যাপসোডি’।
ব্রিটিশ রক ব্যান্ড কুইনের এই গান প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালের ৩১ অক্টোবর। আজ পূর্ণ হলো ৫১ বছর। অর্ধশতাব্দী পেরিয়েও গানটি কেন এত জনপ্রিয়, কীভাবেই-বা তৈরি হয়েছিল সংগীতের ইতিহাসে ব্যতিক্রমী এই সৃষ্টি? আজ আমরা সেই গল্পই জানব।শুরুটা ফ্রেডি মার্কারির মাথায় ‘বোহেমিয়ান র্যাপসোডি’র মূল কারিগর কুইনের প্রধান গায়ক ফ্রেডি মার্কারি। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে গানটির পরিকল্পনা করেন তিনি।
তখন কুইন নিজেদের চতুর্থ অ্যালবাম ‘আ নাইট অ্যাট দ্য অপেরা’ তৈরির প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।