advertisement
advertisement

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও

ডলার

advertisement

হঠাৎ খোলাবাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছে। পূজার ছুটিসহ বিভিন্ন কারণে নগদ ডলারের দাম বাড়ার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বাড়তে শুরু করেছে। এতে আমদানি খরচও বেড়ে যাচ্ছে। ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য বৈদেশিক মুদ্রার দামও বেড়ে গেছে। ব্যাংকগুলো এখন নগদ ডলার বিক্রি করছে ১২৬ টাকা ৫০ পয়সায়।

আর খোলাবাজারে প্রতি ডলারের দাম উঠেছে ১২৮ টাকা ৫০ পয়সা।ব্যাংকে ডলারের দামব্যাংকগুলোর ঘোষিত দাম পর্যলোচনায় দেখা গেছে, গত বৃহস্পতিবার সিটি ব্যাংক বিদেশফেরত মানুষের কাছ থেকে নগদ ডলার কিনেছে ১২৪ টাকা ৭৫ পয়সা দামে, তবে বিক্রি করেছে ১২৬ টাকায়। একই দিন ব্র্যাক ব্যাংক বিদেশফেরত যাত্রীদের ডলার কিনেছে ১২৫ টাকা ৫০ পয়সা দামে, বিক্রি করেছে ১২৬ টাকা ৫০ পয়সা দামে।

একই দিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ডলার কিনেছে ১২৫ টাকায়, বিক্রি করে ১২৬ টাকা ২৫ পয়সা দামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর