advertisement
advertisement

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

advertisement

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ খবর জানান তাঁরা।৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুজনের ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগ করেন তিনি।

এর জবাবে ৪৯ বছর বয়সী এই সাংবাদিক ওমর আবদুল্লাহকে ট্যাগ করে লেখেন, ‘ইটস ডান ব্রো।’ এর মধ্য দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।এই বিয়ে সম্পর্কে অবগত কয়েকজন জানান, বিয়ে উপলক্ষে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে শ্রীনগরে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজন করা হয়। সেখানে ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ, তাঁর তিন বোন এবং অন্য ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

নিধি রাজদানের মা-বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান ও সরলা রাজদানও সেখানে ছিলেন।জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আগের স্ত্রী ছিলেন পায়েল আবদুল্লাহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর