advertisement
advertisement

জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ

বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ

advertisement

ইসরায়েলের বিদায়ী বিরোধী দলীয় নেতা এবং বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ বলেছেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট নিরঙ্কুশ জয় না পেলেও ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ নিশ্চিত করেছে।

একইসঙ্গে তিনি সরকার গঠনের চেষ্টা শুরু করার এ সময়ে জনসাধারণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।বি’ইয়াচাদ দলের দলের ২ নম্বর নেতা লাপিদ ১২০ আসনের নেসেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘গত মঙ্গলবার রাত ১০ টায়, আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম এবং একটি সংখ্যার অপেক্ষায় ছিলাম। ৬১। সেটি দেখা যায়নি।

আমাদের জন্যও না, আর নিশ্চিতভাবেই তাঁর (নেতানিয়াহু) জন্যও না।’আরব দলগুলোসহ নেতানিয়াহুবিরোধী জোট মোট ৬৭টি আসন পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর