সম্প্রতি সুদর্শনা বোরদোলাইয়ের ‘মাইগ্রেশন ও হেলথ’ শিরোনামের একটি গবেষণা প্রবন্ধ পড়েছি। সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। কীভাবে একজন সুস্থ মানুষ উন্নত জীবনের প্রত্যাশায় একটি উন্নত দেশে অভিবাসনের পর ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
এর পেছনে শুধু ব্যক্তিগত জীবনযাপন বা খাদ্যাভ্যাস দায়ী নয়; একই সঙ্গে কাজের পরিবেশ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বিচ্ছিন্নতা, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতাসহ নানা কাঠামোগত সমস্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমরা সাধারণত মনে করি, উন্নত দেশ মানেই উন্নত জীবন, ভালো খাবার, উন্নত চিকিৎসাব্যবস্থা, নিরাপদ আবাসন এবং সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়।
একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হলেই যে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষের জীবনমান উন্নত হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।