advertisement
advertisement

সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন

সম্পাদকীয়

advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে সাগরের উত্তাল ঢেউয়ে প্রাণ হারানোর ঘটনা যেন নিত্যদিনের ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১২ বছরে ৮৫ জন পর্যটকের প্রাণহানির তথ্য দেশের প্রধান পর্যটন কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থাকে মারাত্মক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

এর মধ্যে গত ২১ অক্টোবর এক দিনেই পাঁচজন প্রাণ হারিয়েছেন।শুধু সমুদ্রসৈকতই নয়, গত আগস্টে প্রকাশিত অন্য এক প্রতিবেদনে দেখা যায়, দেশের আরেক অন্যতম পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে চার মাসে পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া অতি সম্প্রতি কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতে অবস্থিত একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রায় ১০ জন পর্যটক প্রাণ হারান।পরপর ঘটে যাওয়া এসব ঘটনা বাংলাদেশের পর্যটন খাতের চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তার মারাত্মক ঘাটতিই স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর