advertisement
advertisement

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ১ নভেম্বর ২০২৬

advertisement

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ বলছে , ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন।আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস।

এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে গতকাল রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জনপল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজীবকে আটক করা হয়েছে।

তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর