advertisement
advertisement

মাইরের উপ্রে ওষুধ নাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মাইরের উপ্রে ওষুধ নাই

advertisement

‘আচ্ছা, আচ্ছা আবার কী? যেইটা বলছি, সেইটা করেন। আমার এই রিলটা দেখছেন? এই যে এইটাতে আমি বলছি, কিসে আছে কোন ভিটামিন। সবচেয়ে বেশি ভিটামিন কিসে... মাইরে! সাড়ে তিন মিলিয়ন, ভাই। পাবলিক আমারে খায়, ভাই। বুঝছেন না?’দুই দিনের নায়ক, কিন্তু ভাবে ষোলো আনার চেয়ে বেশি; বলা যায় আঠারো আনা। ডিরেক্টরের মাথা এর মধ্যেই খারাপ করে ফেলেছে।প্রথম দিন লোকেশনে এসেই ঘোষণা দিয়েছে, লোকেশন তার পছন্দ হয়নি।

এমন লোকেশনে শুটিং করা যায় না।এডি রমজানের একটু ধড়ফড়ানি ওঠে। মেকআপ রুম থেকে লাফিয়ে সে ডিরেক্টরের কাছে, ‘বস! হিরোর তো লোকেশন পছন্দ না!’ডিরেক্টরের মুখ খারাপ। থুতুর আগে গালি ছোটে। পাশে বয়স্ক আর্টিস্ট বসা। কোনোমতে চ-বর্গ সামলে বলে, ‘হে লোকেশনের বোঝে কী! রিয়েল লোকেশনে শুট করছে কোনো দিন? হের দৌড় তো উত্তরা আর দিয়াবাড়ি।’‘হিরো বলছে, কাল থেকে এই অজগ্রামে সে আসবে না। তার গাড়ি ঢুকাতে ঝামেলা হয়।

বাতাসে নাকি ইয়ের গন্ধ পায় খালি!’‘ইয়ে!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর