advertisement
advertisement

কীভাবে কম কাজ করে বেশি ফল পাবেন? কৌশল জানুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
কীভাবে কম কাজ করে বেশি ফল পাবেন? কৌশল জানুন

একজন শিক্ষার্থী পড়াশোনার জন্য অনেক সময় ব্যয় করেও কাঙ্ক্ষিত ফল না পেতে পারেন

advertisement

দিনের ২৪ ঘণ্টা কি কাজের তুলনায় কম মনে হয়? প্রতিদিনের কাজের তালিকা শেষ করতে গিয়ে কি হিমশিম খেতে হয়? অনেক পরিশ্রম করার পরও কি মনে হয়, প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসছে না?এমন সমস্যার সমাধানে সময় ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা নিয়ে আলোচিত একটি ধারণা হতে পারে ৮০/২০ নীতি। ব্রিটিশ পরামর্শক, লেখক ও বিনিয়োগকারী রিচার্ড কখ তাঁর ‘দ্য ৮০/২০ প্রিন্সিপল: অ্যাচিভ মোর উইথ লেস’ বইয়ে এই নীতির ব্যাখ্যা দিয়েছেন।

তাঁর মতে, বেশি কাজ করলেই যে বেশি ফল পাওয়া যাবে, এমন নয়। বরং কোন কাজগুলো সবচেয়ে বেশি ফল বয়ে আনে, তা চিহ্নিত করে সেগুলোতে মনোযোগ দেওয়া জরুরি।এই ধারণা শুধু কর্মক্ষেত্রের জন্য নয়; ব্যক্তিগত জীবন, সম্পর্ক, অবসর কাটানো এবং মানসিক প্রশান্তি অর্জনের ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে। তবে এর অর্থ দায়িত্ব এড়িয়ে যাওয়া কিংবা সব কাজ কমিয়ে দেওয়া নয়।

বরং সময় ও শ্রম কোথায় ব্যয় হচ্ছে, তা বুঝে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেওয়া।৮০/২০ নীতি কী৮০/২০ নীতি ‘প্যারেটো নীতি’ নামেও পরিচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর