advertisement
advertisement

এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন

এইচএসসি পরীক্ষার ফলাফল জানার জন্য অনলাইনে চেষ্টা করছেন এই শিক্ষার্থী। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, ৩১ অক্টোবর

advertisement

১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। বিশ্লেষণে দেখা যায়, গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার সর্বনিম্ন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও অবনতি ঘটেছিল এবং ওই বছর পাসের হার কমে ৫৭ দশমিক ১২ শতাংশে নেমে আসে। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গত বছরের পতনের ধারা বহন করছে। গত ২২ বছরের পর্যালোচনায় দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার রেকর্ড সর্বনিম্ন মাত্র ৫১ দশমিক ৬২ শতাংশ।

গত বছর এই হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ, অর্থাৎ এক বছরে আরও ৫ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর