যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় গতকাল রোববার ৯ জন আরোহী নিয়ে বাণিজ্যিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ব্যস্ত একটি সড়কের পাশের বাড়িঘর থেকে সামান্য দূরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছিল। মার্কিন পরিবহনমন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।উড়োজাহাজের আরোহী যাত্রী ধারণ করা ভিডিওতে সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে। বাহামাগামী উড়োজাহাজটি আকাশ থেকে ছিটকে সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
সড়কে তৈরি হওয়া বড় গর্তের চারপাশে পিচ ও কংক্রিটের টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলছিল। আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকা থেকে মাত্র কয়েক ফুট এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে ইঞ্চি পরিমাপ দূরে উড়োজাহাজটি আছড়ে পড়েছে।
দুর্ঘটনাস্থলটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটিটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।